জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্রের অভাব

আমারহেলথ (১৪ আগস্ট, শনিবার): দেশের উপকূলীয় ১৯টি জেলার ১৪৭টি উপজেলায় নেই পর্যাপ্ত সাইক্লোন সেন্টার বা আশ্রয় কেন্দ্র। এতে প্রায় দুই কোটি মানুষ মৃত্যু ঝুঁকিতে বসবাস করছে। উপকূলের ৯০ শতাংশ মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য এখনো গড়ে তোলা হয়নি আশ্রয় কেন্দ্র। সরকারি হিসাব মতে, উপকূলে প্রায় দুই কোটি মানুষের জন্য দরকার ২৫ হাজার আশ্রয় কেন্দ্র। কিন্তু সেখানে আশ্রয় কেন্দ্র রয়েছে মাত্র ২ হাজার ২শ। আবার  এর মধ্যে কিছু আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে নদী ও সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। কিছু আশ্রয় কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 
সরকারি হিসাবে, এ সব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সাইক্লোন এরিয়ায় আশ্রয় কেন্দ্র রয়েছে ১ হাজার ৭শ ৯৫টি। যার অধিকাংশই কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই অবস্থা। 
সরকারি তথ্যে লক্ষীপুর জেলার চরকালকিনি মতিরহাটে একটি আশ্রয় কেন্দ্র দেখানো হলেও গত ৪ বছর আগে এর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। 
এলাকাবাসীর মতে, উপকূলীয় বাসিন্দাদের অধিকাংশই মৎস‌জীবী ও কৃষক। এদের পক্ষে নিরাপদ আবাস গড়ে তোলা সম্ভব হয় না। আবার মাটিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার না করে ভবন নির্মাণ করা হয়। তবে তা দীর্ঘদিন স্থায়ী হয় না।
তারা জানান, অধিকাংশ আশ্রয় কেন্দ্র উপকূল এলাকা থেকে ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরে। সিডর ও আইলার আঘাতের সময় অনেক মানুষ দূরত্বের কারণে নিরাপদ আশ্রয়ে যেতে না পেরে প্রাণ হারায়। নতুন আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হলে তা উপকূলবাসীর আবাসের কাছাকাছি নির্মাণের দাবি জানান এলাকাবাসী।