জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

শীতে বিপর্যস্ত জনজীবন

আমারহেলথ (১২ জানুয়ারী, বুধবার): তীব্র শীতে সারাদেশে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে শীতে সারাদেশেই নাকাল হয়ে পড়েছে মানুষ। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
সোমবার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় কনকনে ঠাণ্ডা বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। হিমেল হওয়ার কারণে মানুষ বাড়ির বাইরে আসছে কম। রাস্তাঘাটে যানবাহন চলাচলও কমে গেছে।
মঙ্গলবার খেলার মাঠগুলো প্রায় ফাঁকা ছিল। গত কয়েক বছরের মধ্যে ঢাকায় এত শীত পড়েনি। তাপমাত্রাও হ্রাস পেয়েছে বেশি।
শীতে সবেচেয়ে কষ্টে পড়েছে ফুটপাতের ছিন্নমূল মানুষগুলো। শীতবস্ত্র না থাকায় এরা মানবেতর জীবনযাপন করছে। হতদরিদ্র মানুষগুলোকে বাঁচানোর জন্য এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসেনি। সাধারণত তীব্র শীতের এ সকাল সকাল ১০টার পর ঢাকায় সূর্যের দেখা মেলে। ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় নগরীর মানুষ কাতর হয়ে পড়ে। দুপুরের দিকে সূর্য কিছুুক্ষণ থাকলেও বিকাল আসতে না আসতেই তা দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যায় হিমেল হাওয়া আরও বেড়ে যায়। শীতে রাস্তাঘাটে যানবাহনও বের হয় কম।
আবহাওয়া কর্মকর্তা বলেন, উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের দিকে অবস্থান করার কারণে শীতের তীব্রতা বেড়েছে।