জলবায়ু হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হিমালয় পরিষদ গঠনের প্রস্তাব আইলা দুর্গতদের সাহায্যের আহ্বান জাতিসংঘের মাত্রাতিরিক্ত নদী দূষণের শিকার ঢাকার অন্তত চারটি নদী

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২১০কোটি টাকা পাবে বাংলাদেশ

আমারহেলথ (৪ আগস্ট, বৃহস্পতিবার): জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২১০ কোটি টাকার আর্থিক অনুদান পাবে বাংলাদেশ। আগামী অর্থবছরে এ অনুদান আসবে। যৌথভাবে এই অর্থ ব্যয় করবে সরকার এবং এনজিওগুলো। এছাড়া বাংলাদেশের জন্য ১১০ মিলিয়ন ডলারের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলেন্স ফান্ডও গঠন করা হচ্ছে।
৩ আগষ্ট মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশগুলোকে এখনি এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
প্রসঙ্গত, বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর আগ্রাসী শিল্পায়ন, এই মত বহু বিশেষজ্ঞের। অথচ এই জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি খেসারত দেয় বাংলাদেশের মত দরিদ্র দেশগুলো। এসব দেশে বেড়ে যাচ্ছে বন্যা, খরা, ঝড়-ঝঞ্জা, নদীর ভাঙন।