রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

দেশে উৎপাদিত হবে বার্ড ফ্লু ও সোয়াইন ফ্লুর প্রতিষেধক

 

 

ইমান উদ্দিন ইমন

ইমান উদ্দিন ইমন:
বার্ড ফ্লু ও সোয়াইন ফ্লুসহ ভাইরাসজনিত রোগের বিস্তার ঠেকাতে দেশে এই প্রথম প্রতিষেধক তৈরির পদক্ষেপ নেয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে দেশের শীর্ষ স্থানীয় ২টি ওষুধ কোম্পানি পপুলার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ভেকসিন তৈরির কাজ শুরু করবে। এ ভেকসিন তৈরি সম্পর্কে টেকনিক্যাল সহযোগিতা দেয়ার জন্য জেনেভা ও দিল্লি থেকে ৫ সদস্যের বিশেষজ্ঞ টিম বাংলাদেশ সফর করেছে। তারা দেশের শীর্ষ স্থানীয় এই ২টি ওষুধ কোম্পানির কারখানা পরিদর্শন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে কয়েক দফা বৈঠক করেছে।

জানা গেছে, সোয়াইন ফ্লু ও বার্ড ফ্লু রোগের ভেকসিন তৈরি করার লক্ষ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থার ৫ সদস্যের টিম চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসে। তারা পপুলার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কারখানা পরিদর্শন করে। পরবর্তীতে তারা স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
মহাখালী রোগ তত্ত্ব্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্র মতে, ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ভেকসিন উৎপাদন করা হচ্ছে। নতুন রোগ সোয়াইন ফ্লুতে বিশ্বে কমপক্ষে ১৫ হাজার মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে অসংখ্য। এর মধ্যে বাংলাদেশে আক্রান্ত হয়েছে আড়াই লাখ। আর ল্যারেটরিতে শনাক্ত হয়েছে মাত্র ৮১৯ জন।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. মোদাচ্ছের আলী  জানান, দেশের শীর্ষস্থানী ওষুধ কোম্পানি পপুলার ফার্মা ও ইনসেপ্টা ভেকসিন তৈরি করবে। এটা প্রায় চূড়ান্ত। আগামী ৬ মাসের মধ্যে এ দুইটি প্রতিষ্ঠানের উৎপাদিত ভেকসিন মার্কেটে আসবে বলে তিনি আসাবাদ ব্যক্ত করেন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

আগের পাতা