রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

ইউনানী ও আয়ুর্বেদিক শিল্পবিকাশে ঋণ সুবিধা দেয়া হবে- শিল্পমন্ত্রী

 

 

৩০জুন, আমারহেলথ: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। এ শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে বিবেচনায় আনার জন্য যাবতীয় পদক্ষেপ নেয়া হবে।
মঙ্গলবার ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ আয়ুর্বেদিক ঔষধ শিল্প সমিতি আয়োজনে ‌‌‌‌‌‌‌‌‌‌আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের স্বাস্থ্যসেবা, পণ্যের মানোন্নয়ন, বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আশ্বাস দেন।
তিনি আরো বলেন, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে বিপুল পরিমান জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তাই এ শিল্পের সম্প্র্রসারণে ঋণসহ অন্যান্য সুবিধা দেয়ার কথা ভাবছে সরকার।
 
বাংলাদেশ আয়ুর্বেদিক ঔষধ শিল্প সমিতির সভাপতি ডা. সেলিম মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনোজ কুমার রায়, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, ইউনানী মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও হামদর্দ ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ড. ইউসুফ হারুন ভূঁইয়া, বাংলাদেশ হোমিও ইউনানী আয়ুর্বেদিক ফেডারেশনের সভাপতি ডা. রেজাউর রহিম প্রমুখ আলোচনায় অংশ নেন।

আগের পাতা