রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্যামসন এইচ চৌধুরী তার তিন বন্ধুকে নিয়ে ১৯৫৮ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। দেশের সবচেয়ে সুনামঅর্জনকারী প্রতিষ্ঠিত কোম্পানী স্কয়ার ফার্মা। ১৯৮৫ সাল থেকে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানীগুলোর মধ্যে স্কয়ার প্রথম স্থান অর্জন করে আসছে।পণ্যের গুনগতমান বজায় রাখার পাশাপাশি একে সহজলভ্য করা কোম্পানীর লক্ষ ও উদ্দেশ্য। ২০০১ সাল থেকে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ দেশী বিদেশী বিভিন্ন পদক অর্জন করে স্কয়ার ফার্মা। এর ব্যবসার আরেকটি নীতি হলো গবেষণার মাধ্যমে উদ্ভাবনমূলক ভ্যাকসিন আবিষ্কার।১৯৮৫ সালে ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মার প্রথম স্থান অর্জনকে ভালভাবে নেয়নি আন্তর্জাতিক কোম্পানীগুলো। দেশীয় প্রয়োজন মিটিয়ে শ্রীলংকা, মায়ানমার, নেপাল, লিবিয়া, ভিয়েটনাম, আফগানিস্তান, ইরাক ইয়েমেন সহ বিশ্বের প্রায় ৩০টি দেশে ওষুধ রপ্তানী করছে স্কয়ার ফার্মা।

এক নজরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
প্রতিষ্ঠা: ১৯৫৮
অবস্থান: স্কয়ার সেন্টার, ৪৮, মহাখালী সি/এ, ঢাকা-১২১২
হেডকোয়ার্টার: পাবনা
ফোন: +৮৮-০২-৮৮৫৯০০৭, +৮৮-০২-৮৮৩৩০৪৭-৫৬
ফ্যাক্স: +৮৮-০২-৮৮৩৪৯৪১, +৮৮-০২-৮৮২৮৭৬৮
পদক: 2001: US FDA/UK MCA, 2005: US FDA/ UK MHRA
ওয়েবসাইট: www.squarepharma.com.bd

আগের পাতা