গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইউনিট-৩ এর নির্মাণ কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী। তিনি মাটি কেটে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক অঞ্জন চৌধুরী, আনিকা চৌধুরীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উলেৱখ্য, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বর্তমান সুবিশাল কারখানার পাশেই এই তৃতীয় ইউনিট স্থাপিত হচ্ছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৃতীয় ইউনিটে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা। নতুন এই ইউনিটের প্রথম ধাপের নির্মাণ কাজ শেষ হবে ২০১২ সালের ডিসেম্বর মাসে। আর দ্বিতীয় ধাপের নির্মাণ কাজ ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হয়ে শেষ হবে ২০১৬ সালের জুন মাসে। আশা করা হচ্ছে, আনুমানিক ৫১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ইউনিটটি ২০১৩ সালের প্রথম দিকে উৎপাদনে যেতে পারে।
|