নাজিবুল্লাহ (২৬ জুলাই, সোমবার): স্কয়ার ফার্মাসিউটিকাল কোম্পানি লিমিটেড এবার বাজারে নিয়ে এসেছে বিশ্ব মানের ইনসুলিন। ২৬ জুলাই, সোমবার দুপুরে হোটেল শেরাটনে ইনসুলিন এর আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রোডেক্টের যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তি অঞ্চলের ৫০০ শতাধিক ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিকাল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর এমেরিটাস হাজেরা মহতব, প্রফেসর একে আজাদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর এ আর খান প্রমুখ।
|