রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

পপুলার ফার্মাসিউটিক্যালস

২০০৫ সালে ২২শে আগস্ট পপুলার ফার্মাসিউটিক্যালসের অগ্রযাত্রা শুরু হয়। অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি, উন্নত কাঁচামাল ও আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত ওষুধ পপুলারকে করেছে বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম প্রতীক। মূলত পপুলার ফার্মাসিউটিক্যালস পপুলার গ্রুপের একটি প্রতিষ্ঠান। পপুলার গ্রুপ ১৯৮৩ সালে ডায়গনষ্টিক সুবিধা নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সকল শ্রেণীর মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে অর্ন্তভুক্ত হয় হাসপাতাল, ফার্মাসিউটিক্যালস ও ইনফিউশন সুবিধা। বর্তমানে পপুলার ফার্মাসিউটিক্যালস We care for life-এ মূলনীতিকে সামনে রেখে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্টাতা হলেন ড. মোস্তাফিজুর রহমান। পপুলার ফার্মার ওষুধ উৎপাদনকারি মুল প্লান্টটি ৬ একর জমির উপর অবসি'ত যাতে ৪৬ জন ফার্মাসিস্টসহ ৩৮৮ জন স্টাফ রয়েছে। এ কোম্পানির বর্তমানে উৎপাদিত প্রোডাক্ট সংখ্যা হল ২৫০ টি। পপুলারর এর মার্কেটিং এর জন্য রয়েছে সারা দেশব্যাপী ১২ টি শাখা যা জনগনের কাছে সহনীয় মুল্যে পণ্য পৌছে দিতে সদা তৎপর। এ ফার্মার উদ্যোগে বিভিন্ন সময় সিএমই(কনটিনিউ মেডিকেল এডুকেশন) প্রোগ্রামসহ নানা ধরনের সেবামূলক কার্যক্রম হাতে নেয়া হয়। এ ফার্মার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ ইউনির্ভাসিটি এর সাথে রিসার্চ অংশদারিত্ব। তবে ইন্টারন্যাশনাল মার্কেটিং সার্ভে অনুযায়ী বাংলাদেশের ওষুধ শিল্পে পপুলারের অবস্থান ২০ তম হলেও বর্তমানে পপুলার ফার্মাসিউটিক্যালস বিশ্বে কেনিয়া, নাইজেরিয়া, লিবিয়া, আফগানিস্তান, শ্রীলঙকা, ইয়েমেনসহ সহ ৮টি দেশে ওষুধ রপ্তানি করছে। এটা স্পষ্ট যে, দেশের চাহিদা মিটানোর সাথে সাথে বর্হিবিশ্বে ওষুধ রপ্তানির মাধ্যমে পপুলার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের ওষুধ শিল্পে অনন্য ভুমিকা রাখছে। একটি নতুন কোম্পানি হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালস দু্রত অগ্রগতি করেছে, এছাড়া আগামী ২০১৫ সালে মধ্যে দেশের সেরা ১০ টি কোম্পানির অর্ন্তভুক্ত হওয়াসহ দুরারোগ্য ও জটিল ব্যাধির প্রতিষেধক উৎপাদনে পপুলার ফার্মাসিউটিক্যালস্ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এক নজরে পপুলার ফার্মাসিউটিক্যালস:

প্রতিষ্ঠাকাল ২০০৫ ইংরেজী
প্রতিষ্ঠাতা ড: মোস্তাফিজুর রহমান
মুলনীতি We care for life
উৎপাদিত ওষুধ ২৫০ প্রকার
রপ্তানিকৃত দেশ নাইজেরিয়া, ইয়েমেন আফগানিস্তান, শ্রীলংকা সহ ৮টি দেশ
প্রধান কার্যালয় হাউজ # ২৫, রোড # ২, ধানমন্ডি, ঢাকা-১২০৫
টেলিফোন ৮৮০-২-৯৬৬৯৩০১-৫
ফ্যাক্স ৮৮০-২-৯৬৭৫৬৩৩
ই-মেইল info@popularbd.com
ওয়েবসাইট www.popular-pharma.com
ফ্যাক্টরি ১৬৪, টঙ্গী ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, টঙ্গী, গাজীপুর-১৭১১

আগের পাতা