রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

সরকারের সাথে পপুলারের টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষর

 

সরকারি মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানী এসেনশিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) ও পপুলার ইনফিউশনস লিঃ এর মধ্যে টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ২১শে এপ্রিল ২০১০ তারিখে জনাব ফিরোজ উল আলম, ডিরেক্টর অপারেশন্স, ইডিসিএল ও ডাঃ পিনাকী ভট্টাচার্য, চীফ অপারেটিং অফিসার, পপুলার ইনফিউশনস লিঃ তাদের নিজ নিজ কোম্পানীর পক্ষে এগ্রিমেন্ট স্বাক্ষর করেন।
এ সময় ডাঃ কুদরুল হুদা, পিএইচডি, ম্যানেজিং ডিরেক্টর, ইডিসিএল এবং উভয় কোম্পানীর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় পপুলার ইনফিউশনস লিঃ ইডিসিএল এর পক্ষে নির্ধারিত স্যালাইন আইটেম উৎপাদন করবে। প্রসঙ্গতঃ পপুলার ইতোমধ্যে নিজেদেরকে দেশের সর্ববৃহৎ টোল ম্যানুফ্যাকচারার হিসাবে প্রতিষ্ঠিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তি।

আগের পাতা