ফার্মাসিউটিক্যাল হিসাবে অপসোনিনের যাত্রা শুরু হয় ১৯৫৬ সালে। প্রথম পর্যায়ে অপসোনিন পার্টনারশীপ হিসাবে কাজ করে এবং পরবর্তীতে ১৯৭৬ সালে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিবর্তিত হয়। এই কোম্পানির প্রথমে নাম ছিল অপসোনিন কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লি: পরবর্তীতে ২০০৫ সালে এই নাম পরিবর্তন করে রাখা হয় অপসোনিন ফার্মা লি:। বর্তমানে বাংলাদেশে শীর্ষস্থানীয় যে কয়টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে তাদের মধ্যে অপসোনিন ফার্মা অন্যতম। ১৯৮৫ সাল থেকে এই কোম্পানি দক্ষিন এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ওষুধ রপ্তানি শুরু করে। বর্তমানে অপসোনিন ফার্মা মায়ানমার, মরিশাস, নেপাল, পাকিস্থান, ফিলিপাইন, শ্রীলংকা, টোগো, ভিয়েতনাম এবং ইয়েমেন ইত্যাদি দেশে ওষুধ রপ্তানি করছে । অপসোনিন ফার্মা লি: জনবল প্রায় ২১০০ জন। এদের মধ্যে রয়েছে দক্ষ ফার্মাসিস্ট, কেমিষ্ট, বায়োকেমিষ্ট, মাইক্রোবায়োলজিষ্ট, ইঞ্জিনিয়ার ও ডাক্তার। অপসোনিন ফার্মা সারাদেশে মোট ১০টি শাখার মাধ্যমে ওষুধ সরবরাহ করছে। এগুলো হল: রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম।
এক নজরে অপসোনিন ফার্মা লি:
ধরন: লিমিটেড
প্রতিষ্ঠা কাল:১৯৫৬
প্রধান কাযালয়: ৩০, নিউ ইস্কাটন রোড, ঢাকা
ইন্ডাষ্ট্রিজ: ফার্মাসিউটিক্যালস
টেলিফোন: +৮৮০-২-৯৩৩২২৬২, ৯৩৫৬৪৫১, ৯৩৫৬৫৩৩,
ফ্যাক্স:+৮৮০-২-৮৩১১৯০৫
ই-মেইল: rouf@opsonin.net
ওয়েব: www.opsonin.com |
|