রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

দেশে বেশ কিছু কোম্পানির উৎপাদিত ওষুধ নিম্নমানের: অর্থমন্ত্রী

 

 

আমারহেলথ( ১১ ডিসেম্বর, শনিবার): অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশে অসৎ উপায়ে কিছু প্রতিষ্ঠান নিম্নমানের ওষুধ উৎপাদন করে এ শিল্পকে ঝুঁকিপূর্ণ করেছে। বর্তমানে ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধের মান নিম্নমানের। ১১ ডিসেম্বর শনিবার বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির আয়োজনে হোটেল শেরাটনে ফার্মা ভিশন-২০১৫ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,  স্বাস্থ্যখাতকে রক্ষা করতে হলে ওষুধ রপ্তানি আর বাড়ানো যৌক্তিক হবে না।
সংগঠনের সভাপতি সালমান এফ রহমান এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আব্দুল মুকতাদির। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, নাজমুল হাসান পাপন এমপি প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক বলেছেন, এ মুহূর্তে ন্যাশনাল রেগুলেটরি অথরিটি ও ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। এতে এ শিল্পকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।  তবে এপিআই পার্ক হলে উল্লেখিত বিষয়গুলোকে আরো আধুনিকায়ন করে ওষুধ রপ্তানির ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে। তিনি ওষুধ শিল্প সমিতিকে একটি শক্তিশালী ওষুধ সেল গঠনের আহ্বান জানান।
সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, আগামী এক বছরের মধ্যে এপিআই পার্ক স্থাপন করা হবে। ইতিমধ্যে ঢাকার অদূরে গজারিয়ায় ভূমি অধিগ্রহণসহ প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।

আগের পাতা