
শেষ হল মেডিটেক্স বাংলাদেশ ২০১০ আন্তর্জাতিক প্রদর্শনী |
এ প্রদর্শনীর মুল লক্ষ্য ছিল বিশ্বখ্যাত পণ্য, যন্ত্রাংশ ও মেশিনারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের সঙ্গে প্ররিচিতি করা। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের মেডিকেল, হসপিটাল ও ফার্মাসিটিক্যাল পণ্য ও বিশ্বখ্যাত প্রযুক্তি প্রদর্শন করে। এই প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, ভারত, সিঙ্গাপুরসহ ১০ টি দেশ অংশ গ্রহণ করে এবং এসব দেশের ৫৩টি কোম্পানির ১০৫টি স্টল ছিল। অনুষ্ঠানের আয়োজকেরা জানান, '৩য় মেডিটেক্স বাংলাদেশ ২০১০' প্রদর্শনীতে ছিল চিকিৎসায় ব্যবহত যন্ত্রপাতির প্রদর্শনী। '২য় ফার্মা বাংলাদেশ ২০১০' আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের যন্ত্রপাতি, কাঁচামাল ও সেবাসমূহ প্রদর্শিত হয়। এ দুই প্রদর্শনীতে চিকিৎসা সরঞ্জাম, শল্য যন্ত্রপাতিসহ হাসপাতালে ব্যবহত অত্যাধুনিক যন্ত্রপাতি স্থান পায়। এর মাধ্যমে চিকিৎসা সংশ্লিষ্টরা বর্তমানে ব্যবহত বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা উপকরণ সম্পর্কে ধারণা পান। |
আগের পাতা |
Copyright © 2009 |Amarhealth|