রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

এক ডোজের ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার করলেন মার্কিন বিজ্ঞানী

 

 

নাজিবুল্লাহ(৩ সেপ্টেম্বর, শুক্রবার): মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ঘাতক ব্যাধি ম্যালেরিয়ার একডোজের ওষুধ আবিষ্কার করেছেন। বৃহস্পতিবার জার্নাল সায়েন্সে এ গবেষণার খবর প্রকাশ করা হয়। বলা হচ্ছে, একডোজের এ ওষুধ ম্যালেরিয়ার বংশ বিস্তারে বাধা দেয়। গবেষকরা জানিয়েছেন, এ বছরের শেষের দিকে গবেষণাগারে  এ ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে। গবেষণা পত্রটির লেখক এলিজাবেথ উইনজিলার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের একজন অধ্যাপক ও জেনোমিকস ইনস্টিটিউট অব দ্য নোভারটিস রিসার্চ ফাউন্ডেশনের সদস্য। তিনি সাংবাদিকদের বলেন, আমরা নতুন যৌগ আবিষ্কারে ভীষণভাবে উদগ্রীব।

তিনি বলেন, কার্যকরী ওষুধ হওয়ার মতো সব রকম বৈশিষ্ট্য এ যৌগে রয়েছে। ডোজটি নিরাপদ ও মুখে খেতে হবে। তিনি আরো বলেন, বর্তমান ওষুধটি প্রতিদিন একবার থেকে চারবার করে তিন থেকে সাতদিন খেতে হয়। কিন্তু নতুন আবিষ্কৃত ওষুধটি মাত্র একডোজ খেতে হবে বলে ম্যালেরিয়া জীবাণুর বংশ বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালে আফ্রিকায় ২ কোটি ২৭ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে ১০ লাখ মানুষ মারা যায়, যার মধ্যে বেশির ভাগই ছিল তরুণ।

ম্যালেরিয়ার জীবাণুর নাম পালসমোডিয়াম। এটি মশার কামড়ের কারণে মানুষের শরীরে প্রবেশ করে। ম্যালেরিয়া হলে শরীরে জ্বর আসে। সেই সাথে বমি হয় এবং শরীরের প্রধান প্রধান অঙ্গে রক্ত সরবরাহে বাধা দেয়। এর ফলে ম্যালেরিয়া আক্রান্ত রোগী মারা যেতে পারে।

আগের পাতা