ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রিজ লি: প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে ইবনেসিনা ট্রাষ্টের একটি এন্টারপ্রাইজ হিসাবে। ঢাকা থেকে প্রায় ৫৬ কি:মি: দুরে ১৫ একর জমির উপর ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের প্লান্ট অবস্থিত। প্রথমে এটি ট্রাষ্ট বোর্ড লিমিটেড কোম্পালি ছিল পরবর্তীতে ১৯৮৯ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তিত হয়। ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের বানিজ্যিক যাত্রা শুরু হয় ১৯৮৬ সালে। ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের বাংলাদেশে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। ফার্মাসিউটিক্যালস কোম্পানি হিসাবে ইবনেসিনা বাংলাদেশে মানের দিক থেকে অন্যতম সেরা ফার্মাসিউটিক্যালস কোম্পানি। বর্তমানে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ওষুধ রপ্তানি করছে। ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি ভিয়েতনাম, ইয়েমেন ও কম্বোডিয়ার তিনটি বিখ্যাত কোম্পানির সাথে ওষুধ রপ্তানির চুক্তি মাধ্যমে ওষুধ রপ্তানি করছে।
এক নজরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রিজ লি:
ধরন: লিমিটেড
প্রতিষ্ঠাকাল: ১৯৮৩
প্রধান কার্যালয়: হাউজ#৪১, রোড#১০/এ, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৯
ইন্ডাষ্ট্রি: ফার্মাসিউক্যালস
টেলিফোন: +৮৮০-২-৯১১৪৭১০, ৯১১৭৪৯৬, ৯১৩৮৬১৭, ৯১৩২৫২১
ফ্যাক্স: +৮৮০-২-৮১১০৩১৫, ৮১১৮৪৩২
ই-মেইল:
ওয়েব: www.ibnsinapharma.comm |
|