হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। প্রথমে এর নাম ছিল হেলথকেয়ার ডিষ্ট্রিবিউশন লি:। হেলথকেয়ার ডিষ্ট্রিবিউশন লি: প্রথমে রুচি বাংলাদেশ লিমিটেডের সাথে যৌথ ভাবে কাজ শুরু করে। মূলত প্রথমে এই কোম্পানির কাজ ছিল বিদেশ থেকে ওষুধ আমদানি করে দেশের বাজারে বিক্রি করা। ২০০১ সাল পর্যন্ত সুইজারল্যান্ড এবং আমেরিকা থেকে ওষুধ আমাদানি করে দেশের বাজারে বিক্রি করাই ছিল এই কোম্পানির প্রধান কাজ। ১৯৯৬ সালে হেলথকেয়ার নিজস্ব ফার্মাসিউটিক্যালস প্লান্ট তৈরি করে এবং এর নাম দেয় হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লি:। who এবং cGMP গাইড লাইন অনুসারে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের প্লান্টটি তৈরি করা হয়। এরপর ২০০২ সাল এই কোম্পানির ফার্মাসিউটিক্যালস হিসাবে বানিজ্যিক যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালসগুলোর মধ্যে হেলথকেয়ার একটি উল্লেথযোগ্য নাম।
এক নজরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লি:
ধরন: লিমিটেড প্রতিষ্ঠাকাল : ১৯৮৮ প্রধান কার্যালয়: ৭১-৭২, পুরাতন ইলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ টেলিফোন: +৮৮০-২-৯৩৬০৮৭৭, ৮৩১১১৯০ ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১০৩৪ ই-মেইল: info@hplbd.com ওয়েবসাইট: www.hplbd.com |
|