
চিকিৎসা বিজ্ঞানে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে হামদর্দ |
আমারহেলথ, ৮মে : হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে ৭ মে রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা: সৈয়দ মোদাচ্ছের আলী। ডা: সৈয়দ মোদাচ্ছের আলী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনে ও সহজলভ্যকরনে নানামুখি পদক্ষেপ গ্রহন করেছে । এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। তিনি তার বক্তব্যে হামদর্দের আধুনিক হারবাল চিকিৎসা ব্যাবস্থার প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক মুজিব এমপি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা: এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ ও ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো: আবুল কালাম আজাদ প্রমূখ। |
আগের পাতা |
Copyright © 2009 |Amarhealth|