বাংলাদেশে যে কয়টি ফার্মাসিউটিক্যালস খুব দ্রুত উন্নতি করছে তার মধ্যে জেনারেল ফার্মাসিউটিক্যালস লি: অন্যতম। দেশের অন্যান্য খাতের তুলনায় স্বাস্থ্যখাত অবহেলিত এ কথা চিন্তা করে ডা. মমিনুল হক ও ডা. গাজী নুরুন্নবী দুই বন্ধু মিলে ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করেন প্রাইভেট লিমিটেড কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লি:। বর্তমানে জেনারেল ফার্মাসিউটিক্যালস লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
এই ফার্মাসিউটিক্যালসে দক্ষ জনশক্তি রয়েছে প্রায় ২,০০০(দুই হাজার)জন। যাদের মধ্যে ৯০০জন রয়েছে বিক্রয় ও সরবরাহের কাজে নিয়োজিত। জেনারেল ফার্মাসিউটিক্যালসের পন্য সরবরাহ করার জন্য সারা বাংলাদেশের রয়েছে একটি শক্তিশালি নেটওয়ার্ক। জেনারেল ফার্মাসিউটিক্যালস লি: প্রতিমাসে প্রায় একটি করে নতুন পন্য উৎপাদন করছে। গত কয়েক বছর যাবত জেনারেল ফার্মাসিউটিক্যালস তাদের পন্য রপ্তানি করছে বিশ্বের বিভিন্ন দেশে। দেশগুলো হল: ভিয়েতনাম, কেনিয়া, হংকং, ম্যাকাও, মরিশাস, মায়ানমার, শ্রীলংকা এবং মালদ্বীপ। এছারা এই ফার্মাসিউটিক্যালস দক্ষিন পুর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলোতে ওষুধ রপ্তানির জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এক নজরে জেনারেল ফার্মাসিউটিক্যালস লি:
ধরন: লিমিটেড
প্রতিষ্ঠাকাল: ১৯৮৪
প্রধান কার্যালয়:বাড়ী-৪৮এ, রোড-১১এ, ধানমন্ডি আর/এ ঢাকা-১২০৯
ইন্ডাষ্ট্রি: ফার্মাসিউটিক্যালস
টেলিফোন: +৮৮০-২-৯১৩২৫৯৪, ৮১২০২৪৩
ফ্যাক্স: +৮৮০-২-৯১২০৬৫৭
ই-মেইল: info@generalpharma.com
ওয়েব: www.generalpharma.com |
|