১৭ জুন, নাজিবুল্লাহ : বাংলাদেশের ঔষধ শিল্পকে বিদেশে উপস্থাপন করতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৭ জুন থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যপী ঔষধ শিল্প প্রদর্শনী মেলা। আগামী ২০জুন পর্যন্ত চলবে এই মেলা। বাংলাদেশের প্রধান ২০ টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। ম্যানিলায় অবস্থিত বাংলাদেশ দুতাবাস প্রেরিত এক প্রেস রিলিজের মাধ্যমে একথা জানানো হয়েছে। ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ড. ইসপেরাঞ্জা কোবিয়াল সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় তিনি প্রদর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ এবং ফিলিপিনের ঔষধ শিল্পে সহযোগীতার পরিবেশ সৃষ্টি হয়েছে । এর মধ্য দিয়ে উভয় দেশই উপকৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতৃবৃন্দ, ড্রাগস রেগুলেটরি অথরিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|