রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

ওষুধ প্রশাসনে ৩০৭ জন জনবল নিয়োগ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী

ইমান উদ্দিন ইমন: ওষুধ প্রশাসনকে আরও গতিশীল করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ই জানুয়ারী ওষুধ প্রশাসনের নতুন আরও ৩০৭ জনবলে অনূমোদন করেছেন। ইতিপূর্বে সারাদেশে ওষুধ প্রশাসনের মোট জনবল ছিল মাত্র ১৪২ জন। নতুন জনবল নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে ৩০৭ জনের এ তথ্য জানিয়ে ওষুধ প্রশাসনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল হোসেন বলেন, আগের ১৪২ জনবল নিয়ে সারাদেশে ওষুধ প্রশাসনের কার্যক্রম পরিচালনা কঠিন ছিল। স্বল্প জনবলের কারণে সবকিছু ঠিকমতো চালানো যেত না। এখন নতুন জনবল নিয়োগ দেয়া হবে। এরপর সারাদেশে ওষুধ প্রশাসনের কার্যক্রম জোরদার করা হবে।

আগের পাতা