রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

ডি, আই, ইউতে খোলা হয়েছে ফার্মেসি বিভাগ

 

 

ইমান উদ্দিন ইমন: আমারহেলথ (১৩ অক্টোবর, বুধবার): ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৯৯৫ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে দেশে উচ্চশিক্ষার বিস্তার, কর্মমুখী শিক্ষাব্যবস্থার প্রসার, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে এ ইউনিভার্সিটি ইউজিসির প্রয়োজনীয় অনুমোদন নিয়ে বিএসসি ইন ফার্মেসি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।
ভর্তির যোগ্যতা : এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা প্রতিটিতে ২.৫০ পয়েন্ট থাকতে হবে। ফার্মেসিতে অনার্স প্রোগ্রামে ভতির জন্য প্রার্থীদের অবশ্যই এইচএসসি লেভেলে বায়োলজি এবং রসায়ন থাকতে হবে।
সুযোগ-সুবিধা : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে দেশি-বিদেশি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক, সুপরিসর ক্যাম্পাস, সুসজ্জিত চারটি ফার্মেসি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি এবং ইন্টারনেট সুবিধা রয়েছে। এখানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও ফি মওকুফের সুবিধা ছাড়াও ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে।
ভর্তির সময় : ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ও উইন্টার সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়। একজন শিক্ষার্থী ফার্মেসি প্রোগ্রামটি ১৬০ ক্রেডিট আওয়ারে ৮ সেমিস্টারে সম্পন্ন করতে পারবে।
খরচ : এ বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ফার্মেসি কোর্সে সর্বমোট খরচ হবে ২ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া সেমিস্টারের রেজাল্টের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদুল কাদির পাটোয়ারী বলেন, 'সম্প্রতি আমরা ফার্মেসি বিভাগের অনুমোদন পেয়েছি এবং ইউজিসির নির্দেশ অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ে উন্নতমানের ল্যাব স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর আরও উন্নয়ন ও লাইব্রেরি সমৃদ্ধ করার চেষ্টা করব।'

 ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ হাসান কাওসার জানান, 'নিয়মিত পড়াশোনা করলে শিক্ষার্থীদের পক্ষে ফার্মেসি প্রোগ্রামে ভালো ফল করা সহজ।'
ফার্মেসী বিভাগের পড়ালেখার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রয়েছে ফার্মেসি বিভাগের প্রয়োজনীয় বই ও জার্নাল। তাছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় ২০ হাজার।

আগের পাতা