রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

ইন্দোনেশিয়ায় ওষুধ রপ্তানি করছে এসকেএফ

এসকেএফ বাংলাদেশ লি: ইন্দোনেশিয়ায় ওষুধ রপ্তানি শুরু করেছে। সম্প্রতি এসকেএফ ইন্দোনেশিয়ায় ওষুধ রপ্তানির প্রথম ধাপ সম্পন্ন করেছে। ২০০৬ সালে প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস এর মহাপরিচালক ইন্দোনেশিয়া সফর করেন। সফরকালে তার সাথে এসকেএফএর একটি প্রতিনিধি দল ছিলেন।  সফরকালে মহাপরিচালক ও প্রতিনিধি দলের সদস্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তার সাথে দেখা করেন।
২০০৭ সালে ইন্দোনেশিয়ার একটি অফিসিয়াল টিম এসকেএফ সুযোগ সুবিধা পর্যবেক্ষন করার জন্য বাংলাদেশ সফর করেন। সফর শেষে প্রতিনিধি দলের সদস্যরা এসকেএফএর সুযোগ সুবিধার ভূয়সী প্রসংশা করেন এবং এসকেএফ থেকে ওষুধ আমদানি করার আগ্রহ প্রকাশ করে একটি চুক্তি স্বাক্ষর করেন। ইন্দোনেশিয়ার বাজারে ওষুধের মান খুব কঠোরভাবে নিয়ন্ত্রন করা হয়। এসকেএফের ওষুধের মান আন্তর্জাতিক মানের হওয়ায় ইন্দোনেশিয়ার বাজারে রপ্তানি করার অনুমতি পায়। এছাড়াও এসকেএফ বর্তমানে বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি শুরু করছে। এসকেএফ বাংলাদেশ লি: বর্তমানে জার্মানি, ইউএই, নেপাল, ভুটান, শ্রীলংকা, মায়ানমার, ভিয়েতনাম, ঘানা, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, গুয়েতেমালা, বিলিজ, ইয়েমেন, ম্যাকাও এবং সোমালিয়াসহ মোট ১৬টি দেশে ওষুধ রপ্তানি শুরু করেছে।

আগের পাতা