বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লি: হচ্ছে: বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি: সংক্ষেপে বেক্সিমকো ফার্মা নামে পরিচিত। বেক্সিমকো ফার্মার যাত্রা শুরূ হয় ১৯৮০ সালে। প্রথমে বেক্সিমকো ফার্মা জার্মানী ও আমেরিকার দুটি কোম্পানির সাথে যুক্ত হয়ে উৎপাদন শুরু করে। ১৯৮৫ সালে থেকে বেক্সিমকো ফার্মা তাদের নিজস্ব ব্রান্ড নিয়ে উৎপাদন শুরু করে। বর্তমানে বেক্সিমকো ফার্মা বাংলাদেশের সর্ববৃহৎ ফার্মাসিউটিক্যালস কোম্পানি। বাংলাদেশের মোট ওষুধ উৎপাদনের প্রায় ১০% ওষুধ বেক্সিমকো ফার্মা উৎপাদন করে। বেক্সিমকো ফার্মা মোট জনশক্তি প্রায় ২৪০০জন এদের মধ্যে রয়েছে তিনশত এর উপরে দক্ষ ফার্মাসিস্ট, কেমিষ্ট, মাইক্রোবায়োলজিস্ট, ইঞ্জিনিয়ার ও ডাক্তার। বেক্সিমকো ফার্মার উৎপাদিত ওষুধ নিউসেপটিন আর(রেনিটিডিন)এবং নাপা(প্যারাসিটামল) বর্তমান বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশী বিক্রিত ওষুধ। বেক্সিমকো ফার্মা বাংলাদেশের ওষুধের বিপুল চাহিদা পূরন করে পৃথিবীর বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে।
এক নজরে বেক্সিকো ফার্মাসিউটিক্যালস লি:
ধরন : লিমিটেড
প্রতিষ্ঠাকাল : ১৯৮০
প্রধান কার্যালয় : ১৯, ধানমন্ডি আর/এ, রোড-৭, ঢাকা-১২০৫
ইন্ডাষ্ট্রি: ফার্মাসিউটিক্যালস
টেলিফোন : ৮৮০-২-৮৬১৯১৫১
ফ্যাক্স : ৮৮০-২-৮৬১৩৮৮৮
ই-মেইল: info@bpl.net
ওয়েব: www.beximco-pharma.com |
|