রক্তের বদলে কাজ করে হিমোফার নতুন ওষুধ ডায়াবিনো ওষুধ প্রশাসনের বেহাল দশা

লিভারের রোগীদের জন্য বীকন ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে ‘পেগইন’

 

 

১০ জুলাই, আমারহেলথ. লিভারের রোগীদের জন্য বীকন ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে ‘পেগইন’

ঢাকা, ১০ জুলাই (আমারহেলথ): আন্তর্জাতিক মান সম্পন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিভারের রোগের চিকিৎসায় নিয়ে এসেছে পেগইন (পেগইন্টাফেরন)। যা এই রোগের জন্য পৃথিবীর দ্বিতীয় ব্রান্ড। ওষুধটি হেপাটাইটিস বি রোগের জন্য ৪৮ সপ্তাহ এবং হেপাটাইটিজ সি এর জন্য ২৪ সপ্তাহ সেবনে করতে হবে। এর প্রতিটির মূল্য নয় হাজার আটশত টাকা।
আজ শনিবার দুপুরে হোটেল শেরাটনে বীকন ফার্মাসিউটিক্যালস্‌ লিমিটেড আয়োজিত ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
এতে ম্যানেজম্যান্ট অফ হেপাটাইটিজ বি অর সি রিলেটেড একিউট- অন - ক্রনিক লিভার ফেইলের উপর প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এর ডেপুটি ডিরেক্টর ডা. লুই হোক ফুং। এছাড়া লিভার ক্যান্সার ইনক্লুসিভ অব ল্যাপারোসিকপিক হেপাটেকইমি- এর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন একই হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ববিশংকর ক্যাদিদ্যাপর।
সেমিনারে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে অনেকটাই স্বয়ং সম্পূর্ণ। দেশের অনেক স্বনামধন্য ওষুধ কোম্পানির প্রস্তুতকৃত ওষুধ এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং সুনাম অর্জন করছে।
বীকন ফার্মাসিউটিক্যালস্‌ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: এবাদুল করিম কমমূল্যে আমদানি নির্ভর উচ্চ প্রযুক্তির ওষুধ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। দেশের স্বনামধন্য লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা সেমিনারে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে লিভারের রোগের চিকিৎসায় এটি একটি ঐতিহাসিক ঘটনা। এর প্রতিটির মূল্য নয় হাজার আটশত টাকা এবং বাংলাদেশে আমদানীকৃত ব্রান্ডের মূল্যের অর্ধেকের চেয়ে  কম।

আগের পাতা