উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন উন্নত মানের ওষুধ। অপেক্ষাকৃত কম দামে উন্নত মানের ওষুধ উৎপাদন করে বাজারজাত করতে বদ্ধপরিকর এরিস্টোফার্মা লিমিটেড। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার পর থেকে এরিস্টোফার্মা উৎপাদন করে যাচ্ছে বিশ্বমানসম্পন্ন ওষুধ। এরিস্টোফার্মা লি: বর্তমানে ফার্মাসিউটিক্যালসগুলোর মধ্যে অন্যতম একটি নাম । এরিস্টোফার্মা লি: ২০০০ সাল থেকে তাদের উৎপাদিত পন্য বিদেশে রপ্তানি শুরু করে। বর্তমানে তাদের উৎপাদিত পন্য সিঙ্গাপুর, হংকং, শ্রীলংকা, ভিয়েতনাম, মায়ানমার, ভুটান, ম্যাকাও, ইউক্রেন, মরিশাস প্রভৃতি দেশে রপ্তানি করছে। ঢাকা থেকে প্রায় ১০ কি.মি. দূরে শ্যামপুর-কদমতলীতে এরিস্টোফার্মা লি: এর প্লান্ট অবস্থিত। এরিস্টোফার্মাতে মোট দুই হাজার ছয়শত দক্ষ জনবল কাজ করে। এদের মধ্যে রয়েছে ফার্মাসিস্ট, কেমিষ্ট, বায়োকেমিষ্ট, মাইক্রোবায়োলজিস্ট, ইন্জিনিয়ার ও ডাক্তার।
একনজরে এরিস্টোফার্মা লি:
|