স্টাফ রিপোটার:
বাংলাদেশের একমাত্র জেসিআই সনদপ্রাপ্ত হাসপাতাল এ্যাপোলো হসপিটালস ঢাকা সম্প্রতি এসিআই লিমিটেডের সঙ্গে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় এসিআই লিমিটেডের সব কর্মকর্তা-কর্মচারী এ্যাপোলো হসপিটালস ঢাকায় দ্র“ত ও সুনিশ্চিত চিকিৎসা সেবাসহ অন্যান্য কর্পোরেট সুবিধাগুলো লাভ করবে। এ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহজাহান মজুমদার এফসিএ এবং এসিআই লিমিটেডের ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স সীমা আবেদ রহমান নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালস ঢাকার জেনারেল ম্যানেজার ডা. শাগুফা আনোয়ার বলেন, এ্যাপোলো হাসপাতাল কর্পোরেট উন্নততর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে রোগীদের সন্তুষ্টি বাড়াতে সচেষ্ট থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
|