এডভান্সড কেমিকেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি যা সংক্ষেপে এসিআই লিমিটেড নামে পরিচিত। ১৯৭৩ সালে ইউকে বেসড মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যালস কোম্পানি আইসিআই, বাংলাদেশে আইসিআই বাংলাদেশ মেনুফ্যাকচারিং লিমিটেড নামে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে ১৯৯২ সালে এই নাম পরিবর্তিত হয়ে এডভান্সড কেমিকেল ইন্ডাট্রিজ লিমিটেড বা সংক্ষেপে এসিআই লিমিটেড হয়। এসিআই লিমিটেডের প্লান্ট নারায়নগঞ্জের শীতলক্ষা নদীর তীরে ১১.৫ একর জায়গায় অবস্থিত। এই ফার্মাসিউটিক্যালসে কাজ করে ২৫০ জন দক্ষ ফার্মাসিস্ট, কেমিষ্ট ও ডাক্তার। এসিআই লিমিটেড বিদেশে ওষুধ রপ্তানি শুরু করে ১৯৯৯ সালে। বর্তমানে এসিআই লিমিটেড ওষুধ রপ্তানি করছে শ্রীলংকা, মায়ানমার, ভিয়েতনাম ও ইয়েমেনসহ বিভিন্ন দেশে।
এক নজরে এসিআই লিমিটেড
ধরন: লিমিটেড
প্রতিষ্ঠাকাল: ১৯৭৩
প্রধান কার্যালয়: এসিআই সেন্টার, ২৪৫, তেঁজগাও ইন্ডাষ্ট্রিয়াল এরিয়া, ঢাকা- ১২০৮
ইন্ডাষ্ট্রি: ফার্মাসিউটিক্যালস
টেলিফোন: +৮৮০-২-২৯৮৮৫৬৯৪
ফ্যাক্স: +৮৮০-২-২৯৮৮৪৭৮৪
ই-মেইন: miruz@aci-bd.com
ওয়েব: www.aci-bd.com |
|