আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ডাব্লিউবিবি ট্রাস্ট ও নিরাপদ ডেভেলেপমেন্ট ফাউন্ডেশন এর যৌথ অবস্থান কর্মসূচীতে পরিবেশ বাঁচাও আন্দোলন, দি হাঙ্গার প্রজেক্ট, উন্নয়ন ধারা ট্রাস্ট, সার্প, বউকস, পুরান ঢাকা উন্নয়ন ফোরাম, গ্রীণ মাইন্ড প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বুধবার ১১টায় চারুকলা ইনস্টিটিউটের সামনে এ অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়।
নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের(পবা) চেয়ারম্যান আবু নাসের খান, পুরান ঢাকা উন্নয়ন ফোরাম-এর সভাপতি নাজিমুদ্দিন, গ্রীণ মাইন্ড এর পরিচালক মোঃ আমির হাসান প্রমুখ।
আবু নাসের খান বলেন, শব্দ দূষণের প্রধান উৎস প্রাইভেট গড়িসহ অন্যান্য যানবাহনের শব্দ বা হর্ণ। অধিকাংশ সময় দেখা যায়, অসচেতনতা এবং দায়িত্বশীলতার অভাবে চালকরা মাত্রাতিরিক্ত হর্ণ বাজিয়ে থাকেন। প্রাইভেট কার ট্রাফিক সিগনালে দাঁড়ানো অবস্থায়ও হর্ণ বাজায়। এজন্য শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করতে হবে।
ইবনুল সাঈদ রানা বলেন, শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশ দূষণ। কিন্তু এর ভয়াবহতা দৃশ্যমান না হওয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়ন প্রক্রিয়া জোরালো নয়।
বক্তারা বলেন, শব্দদূষণের ফলে হৃদরোগ, মাথা ধরা, মাথা ব্যথা, ঘুমের ব্যঘাতসহ নানারকম শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি নগরবাসীকে ক্রমাগত বধিরতার দিকে ঠেলে দিচ্ছে। এজন্য শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার কার্যকর বাস্তবায়নের লক্ষে ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করা দরকার। সংবাদ বিজ্ঞপ্তি।
|