বাংলাদেশে টোব্যাকো নিয়ন্ত্রণে যে সংস্থাগুলো কাজ করে থাকে তাদের মধ্যে ডাব্লিউবিবি ট্রাস্ট অন্যতম। ব্যাক্তি পর্যায়ে ও জাতীয় অর্থনীতিতে ১৯৯৮ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ধীরে ধীরে লক্ষ অর্জনে এগিয়ে আসছে এই মাদকবিরোধী প্রতিষ্ঠাণটি। বাংলাদেশ তামাক বিরোধী জোট গঠনে সক্রিয় ভূমিকা রেখেছে ডাব্লিউবিবি ট্রাস্ট। দি ইউনিয়ন নামের একটি সংস্থার সহযোগিতায় সারাদেশের ৪৫ জেলার ১০০টি উপজেলার তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে ডাব্লিউবিবি ট্রাস্ট ইতোমধ্যে বেশ শক্তিশালী একটি নেটওয়ার্ক তৈরী করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন সংস্থা ফ্রেমওয়ার্ক কনভেনশন এলায়েন্স (FCA) এর একটি সক্রিয় সদস্য হিসেবে ডাব্লিউবিবি ট্রাস্ট দায়িত্ব পালন করছে। এছাড়া বাংলাদেশ এন্টি টোব্যাকো এলায়েন্সের (BATA) একজন প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সুনাম কুড়িয়েছে এই টোব্যাকে বিরোধী সংস্থা। সকল পর্যায়ে টোব্যাকো নির্মূলের অংশ হিসেবে স্কুলগামী ছাত্রছাত্রীদের ফাস্টফুডের ব্যাপারে ইতোমধ্যে সচেতনতা সৃষ্টি কার্যক্রম শুরু করেছে ডাব্লিউবিবি ট্রাস্ট।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশন অফিসার সৈয়দ সাইফুল আলম বলেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জাঙ্ক ফুড, কোমল পাণীয় ও ফাস্ট ফুড সহ এ জাতীয় ক্ষতিকর খাদ্য সামগ্রী থেকে বিমুখ করতে উচ্চ করারোপে চেষ্টা চালানো হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো হচ্ছে তার মধ্যে এটি অন্যতম।
টোব্যাকো নিয়ন্ত্রণে ডাব্লিউবিবি ট্রাস্টের সফলতার ব্যাপারে জানতে চাইলে ট্রাস্টের স্বাস্থ্য বিভাগের পরিচালক নাজমুল কবির সবুজ আমারহেলথকে জানান, আইনানুযায়ী দেশের পাবলিক প্লেস, শিক্ষাঙ্গণে টোব্যাকে নির্মূল করা আমাদের মূল টার্গেট। পাশাপাশি টোব্যাকো আইন বাস্তবায়ন, টোব্যাকো আইনের প্রতি সচেতণতা গড়ে তোলা ও দেশব্যাপী এর নিয়ন্ত্রণই মূলত আমাদের প্রধান লক্ষ।
স্বাস্থ্য ও পরিবেশ খাত সহ কয়েকটি বিষয়ে পরিবেশ বাচাঁও আন্দোলনের সাথে একযোগে কাজ করে ডাব্লিউবিবি ট্রাস্ট।
ট্রাস্টের জনকল্যাণমূলক অন্যান্য কাজের মধ্যে আছে পানি ও স্যানিটেশন, পলিথিন ব্যাগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, পরিবহন নীতিমালা, জেন্ডার ও সোসাইটি, নগর পরিকল্পনা, ইকোস্যানিটেশন এবং স্বাস্থ্য অধিকার।
কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি(CIDA) ডাব্লিউবিবি ট্রাস্টের অর্থের যোগান দিয়ে থাকে। তাছাড়া বিশ্বস্বাস্থ্য সংস্থা, HealthBridge, The Union, ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট ক্যান্সার(UICC) ও রিসার্চ ফর ইন্টারন্যাশনাল টোবাকো কন্ট্রোল বিভিন্ন দিক থেকে সহায়তা করে।
|