দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

আজ বিশ্ব পানি দিবস

আমারহেলথ (২২ মার্চ, মঙ্গলবার) : আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস। সারাবিশ্ব দিবসটি একযোগে পালন করছে। বিশ্বের ক্রমবর্ধমান শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির সাথে নিরাপদ পানির সঙ্কট উপলদ্ধি করে ১৯৯২ সালে জাতিসংঘ ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯৩ সালের ২২ মার্চ থেকে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় 'নগর অঞ্চলের জন্য নিরাপদ পানি: সঙ্কট মোকাবেলায় করণীয়'।
বিশ্বের ২৭ শতাংশ উন্নয়নশীল রাষ্ট্রের মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। বসতির গরীব মানুষ সীমিত পানি ব্যবহার করেও বেশি মূল্য পরিশোধ করে থাকে। কিন্তু তাদের জন্য সরবরাহকৃত পানি বিভিন্ন কারণে বেশি অনিরাপদ। তাই এদেরকে নিরাপদ পানি সরবরাহ করার লক্ষ্যে বিশ্ব পানি দিবস পালন করা হয়।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দিবসটির যথার্থ তাৎপর্য রয়েছে। দেশের খরস্রোতা নদীসহ ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর চরম মাত্রায় দূষণের কারণে কঠিন হয়ে পড়েছে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ। ঢাকায় পাঁচ হাজার বসতিসহ প্রতিটি আবাসিক এলাকায়ও নিরাপদ পানির মহাসঙ্কট। তাই রাজধানীর চারপাশের নদী দূষণ রোধ করে পানি ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
দেশের নদী দূষণের অন্যতম কারণ নদীতে সরাসরি শিল্প ও মনুষ্য বর্জ্য ফেলা। তাই বিজ্ঞান ও প্রযুক্তি সম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন