দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

সূর্যের হাসি কার্যক্রম

জাফর সাদেক শিবলী
বাংলাদেশের জীবনমান উন্নত করনে স্মাইলিং সান ফ্র্যানচাইজ প্রোগ্রাম(এসএসএফপি) বা সূর্যের হাসি বদ্ধপরিকর। মানসম্পন্ন, আধুনিক ও গ্রহণযোগ্য চিকিৎসা সেবা দিতে আমেরিকান এই আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি বাংলাদেশে কাজ করে। সূর্যের হাসি রোগীর প্রয়োজনকে সবচেয়ে বড় করে দেখে। সততা, নিষ্ঠা, গ্রহনযোগ্যতা ও সহযোগীতার সমন্বয়ে এখানকার সকল কর্মী কাজ করে। এথানে বয়স, লিঙ্গ, গোত্র, ধর্ম, বিশ্বাস, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, প্রতিবন্ধিতা, যৌনতা, বৈবাহিক অবস্থা বা স্বাস্থগত অবস্থার বিবেচনায় কোন বৈষম্য করা হয় না। চিকিৎসা ও ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ সূর্যের হাসি ক্লিনিক। তুলনামূলকভাবে ভালমানের সেবা দিতে সূর্যের হাসি ১৫টি বিশেষ নীতি গ্রহন করেছে। এএনসি’র আওতায় প্রতিষ্ঠানটি নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা, শারীরিক পরিক্ষা-নিরীক্ষা, সহ বেশ কয়েকটি খাতে আগামী ৩১ জানুয়ারী, ২০১১ সাল পর্যন্ত বিশেষ সেবা প্রদান করবে। তাছাড়া সচেতনতা ও সেবা প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ট্রেনিং পরিচালনা করা হয়। দেশব্যাপী ৬৪টি জেলার ৮হাজার ৫’শ ৪৫ টি স্যাটেলাইট ক্লিনিক ও ৩’শ ২০ টি স্থায়ী ক্লিনিকে মানসম্পন্ন সেবা দিচ্ছে সূর্যের হাসি ।

স্মাইলিং সান ফ্র্যানচাইজ প্রোগ্রাম(এসএসএফপি) বা সূর্যের হাসি

মূল সংস্থা : আমেরিকা ভিত্তিক ইউএসএইড বিশেষ কর্মসূচী: এএনসি, সিডিডি অন্যান্য কার্যক্রম: স্বাস্থ্য বিষয়ক বিশেষ ট্রেনিং প্রদান অবস্থান: বাড়ি নং-১৫/এ, সড়কনং-৩৫, গুলশান-২, ঢাকা-১২১২ ফোন: +০২৯৮৯২০৭১, ৯৮৯২১৭৬ মোবাইল: ০১৭৩০০১৭৩৮১ ইমেইল: info@smilingsunhealth.com ওয়েবসাইট: www.smilingsunhealth.com