দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

কেয়ার হাসপাতালে 'অপারেশন স্মাইল-বাংলাদেশ'

আমারহেলথ (১৮ জানুয়ারী, বুধবার): বাংলাদেশে জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা, নাক ও গাল কাটা বা বিকৃত চেহারার কারণে অনেক শিশুই পড়ালেখা করতে পারে না, তাদের স্বাভাবিক জীবনও ব্যাহত হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তাদের চেহারা ঠিক করার জন্য রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতালে সোমবার থেকে শুরু হয়েছে 'অপারেশন স্মাইল-বাংলাদেশ'।
বাংলাদেশ- সিঙ্গাপুর ফ্রেন্ডশিপ মিশনের উদ্যোগে এখানে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
এবার বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ১০০ শিশুকে অস্ত্রোপচার করা হচ্ছে। এ বিষয়ে গত রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অপারেশন স্মাইল-বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক সাইদ সিদ্দিকী, কেয়ার হাসপাতালের পরিচালক অধ্যাপক পারভিন ফাতেমা, সিঙ্গাপুরের ডা. ভিনসেন্ট ইয়া, স্মাইল-বাংলাদেশের বিনা ফাইজ প্রমুখ।