দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

সরকারের সাথে চুক্তি
২০১৪ সালের মধ্যে ৮জেলায় ৫০,০০০হাজার ছানি অপারেশন করবে সাইটসেভারস

আমারহেলথ (১৯জুলাই, সোমবার): চক্ষুসেবাকে মানুষের হাতের কাছে পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তরের অধিভূক্ত ন্যাশনাল আই কেয়ার-এর সাথে নতুন আরেকটি চুক্তি সম্পাদন করে সাইটসেভারস ইন্ট্যারন্যাশনাল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনা অনুষ্ঠানে প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরনের লক্ষ্যে বেশ কয়েকটি গবেষণামূলক কর্মসূচী হাতে নিয়েছে  আন্তর্জাতিক এই সংস্থাটি।
উল্লেখ্য যে, সরকার ঘোষিত ন্যাশনাল আই কেয়ার কর্মসূচীর সাথে সাইটসেভারস বর্তমানে ৫টি জেলায় সমন্বিত চক্ষু সেবাপ্রদানে সহায়তা করে আসছে। এই সফলতার হাত ধরে নতুন চুক্তি অনুযায়ী সাইটসেভারস ২০১০ সালের জুলাই মাস হতে ২০১৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৮টি জেলার সরকারী হাসপাতালে চক্ষু সেবা প্রদানে প্রয়োজনীয় সহায়তা করবে। উল্লেখিত সুবিধার আওতাধীন ৮টি জেলার মধ্যে রয়েছে- গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, ঝালকাঠী, নোয়াখালী, শেরপুর, পঞ্চগড় ও বাগেরহাট।
চুক্তি অনুযায়ী ন্যাশনাল আই কেয়ার ও সাইটসেভারসের কর্মকর্তারা বলেন যে, ২০১৪ সালের মধ্যে এই ৮টি হাসপাতালে ২,৭২,০০০ জনকে চক্ষু চিকিৎসা, ৪২,৯৭৫ জনকে রিফ্রেকশন সেবা প্রদান প্রায় ৫০,০০০ ছানি অপারেশন করা হবে। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও চক্ষু সেবার গুণগত মান বৃদ্ধি করণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কর্মশালা ও সভার আয়োজন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ. ফ. মা রুহুল হক, স্বাস্থ্য সচিব জনাব শেখ আলতাফ আলি, স্বাস্থ্য অধিপ্তদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: শাহ মুনির হোসেন,  অধ্যাপক ডা: শরফুদ্দীন আহমেদ প্রমুখ।
চুক্তিতে স্বাক্ষর করেন অধ্যাপক ন্যাশনাল আই কেয়ারে প্রকল্প পরিচালক ডা: দীন মোহাম্মাদ নুরুল হক, সাইটসেভারস ইন্ট্যারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা: ওয়াহিদুল ইসলাম।