আমারহেলথ (২০ মার্চ, সোমবার): ২০২০ সালের মধ্যে মানসম্পন্ন খাবার পানি ও স্যানিটেশন নিশ্চিত করা হবে।
সোমবার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান ফর ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এলজিআরডি মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা মানসম্পন্ন খাবার পানি ও স্যানিটেশন খাতে ২০২৫ সালের মধ্যে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, এলজিআরডি সচিব আল আলম মো. শহীদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
|