দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

ডাব্লিউবিবি ট্রাস্ট-এর সেমিনারে বক্তারা

ঢাকার রাস্তায় পাবলিক পরিবহনকে অগ্রাধিকার দিতে হবে

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকার জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এ মাত্রাতিরিক্ত জনগনের জন্য পাবলিক পরিবহণ ব্যবস্থার উপযোগীতা খুব বেশি। অথচ ঢাকার যাতায়াত ব্যবস্থায় পাবলিক পরিবহনকে অগ্রাধিকার না দিয়ে প্রাইভেট গাড়িকে অতিমাত্রায় অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রাইভেট গাড়ী নির্ভর যাতায়াত ব্যবস্থা যানজট, পরিবেশ দূষণ, জ্বালানীর ব্যবহার বৃদ্ধির পাশাপাশি শহরের সামগ্রিক পরিবেশ ও সামাজিক সম্পর্ক সৃষ্টির জন্য হুমকি নিয়ে আসছে। গত ২৬ ফেব্রুয়ারী  রোজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (ভিআইপি) ও ডাব্লিউবিবি ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে Urban Planning for the Future: Sharing Canadian Experince and Perspective
শীর্ষক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
বুয়েটের ইউআরপি বিভাগের প্রধান ও প্লানার্স ইন্সটিটিউট এর সভাপতি প্রফেসর ড. সারোয়ার জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, আন্তর্জাতিক পরিবহন বিশেষজ্ঞ রব গ্যালাঘার, রাজউক এর প্রধান নগর পরিকল্পনাবিদ জহুরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  নগর ও অঞ্চল বিভাগের প্রধান আজাদ আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলথ রিজিওন কানাডার সিনিয়র পলিসি এনালিস্ট ক্রিস্টি ড্যানিয়েল।
ক্রিস্টি ড্যনিয়্যাল বলেন, কানাডায় বিভিন্ন প্রদেশের পরিকল্পনার ক্ষেত্রে জনসংখ্যার ঘনত্বের বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। সঠিক পরিকল্পনার আলোকে ঢাকাকে গড়তে পারলে ঢাকার জনসংখ্যার ঘনত্বকে ইতিবাচক বলতে হবে। এক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং সমন্বয়ের মাধ্যমে খুব সহজেই ঢাকাকে একটি বসবাস উপযোগী নগরীর রূপ দেয়া সম্ভব।

বক্তারা বলেন, ঢাকার শহরের অধিকাংশ রাস্তায় মিশ্র যানবাহনের চলাচল থাকা একটি ইতিবাচক দিক। অথচ দিন দিন এ অবস্থা সংকুচিত করা হচ্ছে। ঢাকা শহরের একটি বড় অংশের মানুষ হেটে চলাচল করলেও ফুটপাথকে দিন দিন সংঙ্কুচিত করা হচ্ছে। শব্দদূষণ ও প্রাইভেট গাড়ীর পার্কিংসহ নানা প্রতিবন্ধকতা মানুষের হাটার পরিবেশকে বিঘ্নিত করেছে