দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

বিশ্বজুড়ে পোলিও নির্মূলে অর্থ সাহায্য বাড়াবে যুক্তরাজ্য

আমারহেলথ (২৯ জানুয়ারী, শনিবার): সারা বিশ্বে পোলিও নির্মূলে অর্থ সাহায্য বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠান গ্লোবাল পোলিও ইরাডিকেসন ইনিসিয়েটিভ (জিপিই) এ কথা জানায়। তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে, গত ২০ বছরে সারা বিশ্ব থেকে পোলিও নির্মূলে ৯৯ ভাগ সফল হওয়া গেছে। তবুও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়ার মতো দেশগুলোতে এখনো পোলিও সম্পূর্ণ ভাবে নির্মূল হয়নি। বর্তমানে এসব দেশগুলোতে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর জন্য যুক্তরাজ্যের অর্থায়নে ৬৩.৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হচ্ছে। চলতি বছর যুক্তরাজ্য এ ফান্ডে নতুন করে আরো ২০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানানো হয়। জিপিই জানায়, প্রতিশ্রুত এ অর্থ সাহায্য পেলে বিশ্বের আরো ৪৫ মিলিয়ন শিশু টিকা কর্মসূচির আওতায় আসবে। এ প্রসঙ্গে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, আমাদের কাছে পর্যাপ্ত টিকা ও আনুষাঙ্গিক জিনিসপত্র রয়েছে। এখন দেশগুলোর রাজনৈতিক সহায়তা পেলে পোলিওকে আমরা বিশ্ব থেকে নির্মূল করব। তার বক্তব্যের জের ধরে ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্রেটারি এন্ড্রু মিথেল বলেন, পোলিও'র বিরুদ্ধে বৃটেন সারা বিশ্বে সবসময়ই অগ্রগামী থাকতে চায়। তাই এ খাতে অর্থ সাহায্য বাড়ানো হচ্ছে।
এদিকে ধনকুবের বিল গেটস ও তার স্ত্রী মিলিন্ডা গেটস ফাউন্ডেশনও এ খাতে নতুন করে ১০২ মিলিয়ন ডলার দেবার ঘোষণা দিয়েছেন।