দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

এনজিও

ওরবিস ইন্ট্যারন্যাশনাল

ওরবিস ইন্ট্যারন্যাশনাল বিশ্বব্যাপী একটি কল্যাণকর প্রতিষ্ঠান। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর অন্ধত্ব হ্রাসে কাজ করে। বিশেষত সংস্থাটির কার্যক্রমের মাধ্যম হলো বিভিন্ন দেশের স্থানীয় চক্ষু স্বাস্থ্য কেন্দ্র। বিশ্বব্যাপী অরবিসের অন্তত ১০০টি সক্রিয় অংশীদার রয়েছে। হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, বেসরকারী উন্নয়ন সংস্থা, চক্ষু ব্যাংক, সরকারী স্বাস্থ্য বিভাগ ও প্রশিক্ষণ কেন্দ্র এর আওতাধীন। বাংলাদেশ, চীন, ইথিওপিয়া, ভারত, ভিয়েতনাম, পেরু ও জামাইকাতে অরবিস দীর্ঘ মেয়াদী দৃষ্টিশক্তি উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। অরবিসের সেবার অন্যতম দিক হলো উড়ন্ত চক্ষু হাসপাতাল। যা ১৯৮২সাল থেকে চক্ষু বিষয়ক প্রশিক্ষণ ও অপারেশনের মাধ্যমে বিশ্বের ৭৫টি দেশে জনসেবা দিয়ে যাচ্ছে। অরবিস বাংলাদেশে ১৯৮৫সালে সর্বপ্রথম কার্যক্রম শুরু করে। ১৯৯৯সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে ঢাকায় শাখা অফিস খোলে। বাংলাদেশে প্রায় ৮ লক্ষ অন্ধ জনগোষ্ঠী রয়েছে। ২০০৭ সালে অরবিস দেশের ৪৯হাজার ডাক্তার ও নার্সকে চক্ষু বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে।
অরবিস বাংলাদেশের যে সকল বিষয়গুলোতে ফোকাস করে থাকে তা হল-
১.শিশুদের জন্য বিশেষ চক্ষু সেবা
২.কার্নিয়ার অন্ধত্ব ও চক্ষু ব্যাংকিং
৩.মানবসম্পদ উন্নয়ন
৪.জাতীয় অন্ধত্ব প্রতিরোধ কৌশলে সহায়তা দান

ওরবিস ইন্ট্যারন্যাশনাল
প্রতিষ্ঠাকাল: ১৯৮২
বাংলাদেশে কার্যক্রম: ১৯৮৫
বিশেষ ফোকাসভুক্ত দেশ: বাংলাদেশ, চীন, ইথিওপিয়া, ভারত, ভিয়েতনাম, পেরু ও জামাইকা
বাংলাদেশ পরিচালক: ড. আবু রায়হান
বাংলাদেশ অংশীদার: Islamia Eye Hospital, Dipsikha Anirban, Dip Eye Care Foundation, Diabetic Association of Bangladesh, Momtaz Eye Hospital
অবস্থান: র্র্যাংগস বর্ণালী, এপার্টমেন্ট নং-বি/৪, সি/৪, প্লট #, সড়ক #১৩৭, গুলশান, ঢাকা-১২১২
ফোন: +৮৮০-২-৮৮৫৮০৩৩, +৮৮০-২-৮৮৫৮০৫০
ফ্যাক্স: +৮৮০-২-৮৮২০২৮৪
ই-মেইল: info@bd.orbis.org
ওয়েব: www.orbis.org