ইউনিসেফ জাতিসংঘের আন্তজার্তিক শিশু বিষয়ক সংস্থা। সারাবিশ্বে বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের নিয়ে কাজ করছে। বাংলাদেশের শিশু অধিকারের উপযুক্ত অনুশীলন, তাদের যথোপযুক্ত পরিবেশে গড়ে উঠতে কাজ করে যাচ্ছে। শিশুদের মৌলিক অধিকার যেমন- পুষ্টি ও স্বাস্থ্যগত উন্নয়ন, নিউমোনিয়া হ্রাস, সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, সুপেয় পানি ও স্যানিটেশন সহ উন্নয়নমূলক কাজ করছে। এইডস আক্রান্ত মায়ের কাছ থেকে ভাইরাস যেন নবজাতকের মধ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য ইউনিসেফ কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া জরুরী সহায়তা ও লিঙ্গ সমতা নিয়েও সংস্থাটি সফলতার সাথে কাজ করে চলছে।
|
ইউনিসেফ বাংলাদেশ
প্রতিষ্ঠাকাল:
বিশেষ নজরদারি: শিশুদের মৌলিক অধিকার, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিতকরণ
অবস্থান: বিএসএল অফিস কমপ্লেক্স, ৩য় তলা( শেরাটন হোটেল এনেক্স ), ১ মিন্টু রোড, রমনা, ঢাকা
ফোন: ৮৮০-২-৯৩৩.৬৭০১-২০
পিএবিএক্স ফ্যাক্স: ৯৩৩.৫৬৪১-৪২
ই-মেইল: dhaka@unicef.org
ওয়েবসাইট: www.unicef.org |