জাতিসংঘ জনসংখ্যা তহবিল ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে। নারী-পুরুষ, শিশুদের সু-স্বাস্থ্য রক্ষা ও সমান অধিকার নিয়ে কাজ করছে। শিশু মৃত্যু হ্রাস ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সংস্থাটি বাংলাদেশে বেশ সফলতা পেয়েছে। এইচআইভি এইডসের দিক থেকে বাংলাদেশ মারাত্নক ঝুকিতে থাকায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে এই সংস্থাটি। সারাদেশে এইচআইভি এইডস প্রতিরোধে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে সংস্থাটি যাতে করে আগামী দিনগুলোতে এইচআইভি মুক্ত একটি জনগোষ্ঠী পাওয়া যায়। তাছাড়া দারিদ্য হ্রাস, গর্ভবতীদের নিরাপদে রাখা, এইডস মুক্ত তারুণ্য ও প্রত্যেক বালিকা ও মহিলার উপযুক্ত স্বাস্থ্য রক্ষা করতে কাজ করছে ।
|
ইউএনএফপিএ
প্রতিষ্ঠাকাল: ১৯৬৯
বাংলাদেশে কার্যক্রম: ১৯৭৪
বিশেষ ফোকাস: নিরাপদ মাতৃত্ব, শিশু মৃত্যুহার কমানো, এইচআইভি এইডস প্রতিরোধ
বাংলাদেশ অফিস: আইডিবি ভবন(১৫তলা), ই/৮-এ বেগম রোকেয়া সরণি, বাংলানগর. আগারগাঁও, ঢাকা-১২০৭,
বাংলাদেশ ভবিষ্যৎ পরিকল্পনা: ২০১৫সালের মধ্যে সবার জন্য মান সম্মত চিকিৎসা সেবা
ফোন: +৮৮০২৮১৪১১৪৩
ফ্যাক্স: +৮৮০২৯১৩১২৩৬
ই-মেইল: registry@unfpa-bangladesh.org
ওয়েবসাইট: www.unfpa-bangladesh.org |