দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

সোসাল মার্কেটিং কোম্পানী

বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচী, শিশু স্বাস্থ্য, যৌন বাহিত রোগও এইচআইভি প্রতিরোধে ভূমিকা রাখছে সংস্থাটি। ১৯৮০সালে প্রতিষ্ঠার পর ভ্রাম্যমান স্বাস্থ্যসেবার মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর কল্যানে কাজ করছে। সারা দেশকে ঢাকা, কুমিল্লা, বগুড়া ও খুলনা এ ৪টি ভাগে ভাগ করে দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসএমসি (সোসাল মার্কেটিং কেম্পানী)। এসএমসি মানসম্মত জন্ম নিয়ন্ত্রন পিল যেমন, ফেমিকন, মিনিকন, নরডেট-২৮ ইত্যাদি, জন্ম নিয়ন্ত্রন ইনজেকশন সোমাজেক্ট, বিভিন্ন ধরনের কনডম যেমন- প্যানথার, সেনসাশন, ডায়েরিয়া প্রতিরোধে বিভিন্ন রকমের ওরস্যালাইন ও বিভিন্ন পন্যের গুনগত মানের মাধ্যমে দেশ বিদেশে বেশ সুনাম অর্জন করেছে। সুবিধাবঞ্চিত জনগনকে তুলনামূলকভাবে ভাল স্বাস্থ্যসেবা, পারিবারিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও নারী পাচার প্রতিরোধে কাজ করছে। পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নে ব্লু স্টারের আওতায় দেশব্যাপী ৩৬০০আওটলেট আছে প্রতিষ্ঠানটির। তাছাড়া জীবন মানোন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সাথে সমন্নয় সাধন করে কাজ করার জন্য ইতোমধ্যে বিশ্বব্যাপী এ সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। সংস্থাটির মূল লক্ষ হলো সু-ব্যবস্থাপণা ও স্বাস্থ্যখাতে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশ বিদেশে স্বাস্থ্যসেবায় খ্যাতি অর্জন করা।

সোসাল মার্কেটিং কেম্পানী
প্রতিষ্ঠাকাল: ১৯৭৪
সেবা কার্যক্রম: ৪টি ইউনিটের মাধ্যমে
বিশেষ সেবা: পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রন, শিশু স্বাস্থ্য রক্ষা
উৎপাদিত সামগ্রী: ফেমিকন, মিনিকন, নরডেট-২৮ প্যানথার, সেনসাশন, ওরস্যালাইন, সোমাজেক্ট ইনজেকশান
প্রথম উৎপাদিত পন্য: মায়া বড়ি, ১৯৭৫সাল
দেশব্যাপী ব্লু-স্টার কেন্দ্র: ৩৬০০টি
অবস্থান: এসএমসি টাওয়ার, ৩৩, বনানী সি/এ, ঢাকা-১২১৩ পিএবিএক্স: ৮৮১১৪২৩-২৯
ফ্যাক্স: ৮৮০-২-৮৮২৭৫৮৩, ৮৮০-২-৮৮২২৬২৫
ই-মেইল:smc.corp@smc-bd.org

ওয়েবসাইট: www.smc-bd.org