বাংলাদেশের স্বাস্থ্যসেবায় প্রশিকা বেশ সুনামের সাথেই কাজ করে আসছে। উন্নত স্বাস্থ্যসেবার লক্ষে দেশব্যাপী সংস্থাটি এ পর্যন্ত মোট ১২৬৯টি ক্যাম্প স্থাপন করেছে । স্বাস্থ্য, পুষ্টি ও আর্সেনিক দূষনের হাত থেকে জনগনকে মুক্ত করতে প্রায় ১৫লক্ষ ৭৪হাজার ও উন্নত ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সুবিধা দেয়ার লক্ষে ৭লক্ষ ৮৩হাজার কর্মীকে প্রশিকা প্রশিক্ষণ দিচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির জন্য সুপেয় পানি সরবরাহে ২৬ হাজার ১শ৭৫টি টিউবওয়েল স্থাপন করেছে সংস্থাটি। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৯শ ৭৩টি ক্যাম্পেইনের মাধ্যমে ৭৭হাজার ৬শ রোগীকে চিকিৎসা দিয়েছে প্রশিকা। দেশব্যাপী সংস্থাটির অধিনে ৫০টিরও বেশি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে যা সুবিধা বঞ্চিতদের জন্য বিনামূল্যে বা কম মূল্যে সেবা দিয়ে যাচ্ছে। তাছাড়া চক্ষু ও ঠোঁট অপারেশন সহ স্পেশাল ক্যাম্পেইনের আয়োজন করছে বিভিন্ন সময়ে।
|
প্রশিকা
প্রতিষ্ঠা: ১৯৭৫
অবস্থান: ইনফরমেশন এন্ড ডকুমেন্ট রিসোর্সেস সেল (আইডিআরসি), প্রশিকা। আই/১-গ, শাখা-২, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
স্বাস্থ্য কর্মসূচী: পুষ্টি, আর্সেনিক হ্রাস, নিরাপদ স্যানিটেশন, সুপেয় পানি, বিনামূল্যে চক্ষু ও ঠোঁট অপারেশন।
দেশব্যাপী হেলথ কেম্পিং: ১২৬৯টি।
ফোন: ৮০১৫৮১২, ৮০১৬০১৫, ৮০১৫৯৪৫, ৮০১৬৭৫৯, ৮০১৫৯৪৬, ৯০০৫৭৯৭
ফ্যাক্স: ৮৮০-২-৮০১৫৮১১
ই-মেইল: idrc@proshika.bdonline.com
ওয়েবসাইট: www.proshika.org |