দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

সিআরপি-বাংলাদেশ

Centre for the Rehabilitation of the Paralysed(CRP)। জনসাধারণের কাছে সিআরপি নামে ব্যাপক পরিচিত। সংস্থাটি বাংলাদেশ ও বৃটেনের কয়েকজন ফিজিওথেরাপিষ্টদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭৯সাল থেকে সিআরপি-বাংলাদেশ দেশের পক্ষাঘাত গ্রস্থদের পূণর্বাসনে কাজ করে যাচ্ছে। পক্ষাঘাতগ্রস্তদের উন্নয়নের সাথে সিআরপি মানবাধিকার, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিয়ে কাজ করে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে শতকরা দশ ভাগ প্রতিবন্ধী আছেন। অথচ এই বিশাল অংশ জনগোষ্ঠীর জন্য শুধু মাত্র সিআরপি কাজ করে থাকে। সংস্থাটির হেড অফিস সাভারে অবস্থিত। সেখানে রোগীদের চিকিৎসার জন্য রয়েছে ১০০বেড বিশিষ্ট একটি স্পেশাল হাসপাতাল। এছাড়াও মিরপুর, গনকবাড়ি, গোবিন্দাপুর ও মানিকগঞ্জে সংস্থাটির সাব-অফিস রয়েছে। পক্ষাঘাতগ্রস্থদের পাশাপাশি হোপাটাইটিস-বি ও যৌনবাহিত রোগ বালাই নিয়ে কাজ করে থাকে।

সিআরপি-বাংলাদেশ
প্রতিষ্ঠাকাল: ১৯৭৯
বিশেষ দৃষ্টি: পক্ষাঘাতগ্রস্থদের পূণর্বাসন ও হোপাটাইটিস-বি প্রতিরোধ
অবস্থান: পি-ও সিআরপি-চ্যাপাইন, সাভার, ঢাকা-১৩৪৩
ফোন: +৮৮০-২-২৭৭১০৪৬৪-৫
ফ্যাক্স: +৮৮০-২-২৭৭১০০৬৯
ই-মেইল: info@crp-bangladesh.org
ওয়েব: www.crp-bangladesh.org