ঢাকা আহসানিয়া মিশন হাসপাতাল একটি স্বেচ্চাসেবী সংস্থা, যা মানবসম্পদের উপযুক্ত উন্নয়নে প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। ১৯৫৮ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের সার্বিক উন্নয়নের মহৎ লক্ষ নিয়ে প্রতিষ্ঠিত হয় সংস্থাটি। শিশু, বয়স্ক ও বৃদ্ধদের মানসম্পন্ন শিক্ষাদানে এটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্যাটেলাইট ক্লিনিক, স্থাপনের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, পানি ও স্যানিটেশনের সু-ব্যবস্থাপনার জন্য কাজ করে যাচ্ছে। মাদকের অপব্যবহার ও এইচআইভি প্রতিরোধ সংস্থাটির অন্যতম লক্ষ। দেশব্যাপী জেলা, উপজেলা, ইউনিয়ন ও কমুনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা কর্মসূচী চলমান আছে। তাছাড়া সুযোগ সুবিধাবঞ্চিতদের জীবন যাপনের জন্য ক্ষুদ্র অর্থায়ন ও মানবাধিকারের জন্য কাজ করে থাকে।
|
ঢাকা আহসানিয়া মিশন
প্রতিষ্ঠাকাল: ১৯৮৫
বিশেষ নজরদারি: সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্য সেবা, পানি, স্যানিটেশন ব্যবস্থা
অবস্থান: বাড়িনং-১৯, রোডনং-১২, ধানমন্ডি, ঢাকা-১২০৯
ফোন: ৮৮০-২-৮১১৯৫২১-২২, ৯১২৩৪০২, ৯১২৩৪২০
ফ্যাক্স: ৮৮০-২-৮১১৩০১০, ৮১১৮৫২২
ওয়েবসাইট:www.ahsaniamission.org |