পথশিশুদের কল্যাণে কাজ করছে বেসরকারী সংস্থা ‘সাজেদা ফাউন্ডেশন’
আমারহেলথ (২৪মার্চ, বৃহস্পতিবার): বেসরকারী সংস্থা ‘সাজেদা ফাউন্ডেশন’ এর আমরাও মানুষ প্রকল্প পথশিশুদের কল্যাণে কাজ করছে। ঢাকার মগবাজার শাখার উদ্যোগে এ বিষয়ে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর প্রতিনিধি সহ রমনা থানার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা ও এলাকার ওয়ার্ড কমিশন এর প্রতিনিধিরা। (বিস্তারিত)
আজ বিশ্ব পানি দিবস
আমারহেলথ (২২ মার্চ, মঙ্গলবার) : আজ ২২ মার্চ বিশ্ব পানি দিবস। সারাবিশ্ব দিবসটি একযোগে পালন করছে। বিশ্বের ক্রমবর্ধমান শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির সাথে নিরাপদ পানির সঙ্কট উপলদ্ধি করে ১৯৯২ সালে জাতিসংঘ ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯৩ সালের ২২ মার্চ থেকে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় 'নগর অঞ্চলের জন্য নিরাপদ পানি: সঙ্কট মোকাবেলায় করণীয়'। (বিস্তারিত)
২০২০ সালের মধ্যে মানসম্পন্ন খাবার পানি ও স্যানিটেশন নিশ্চিত হবে
আমারহেলথ (২০ মার্চ, সোমবার): ২০২০ সালের মধ্যে মানসম্পন্ন খাবার পানি ও স্যানিটেশন নিশ্চিত করা হবে। সোমবার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান ফর ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এলজিআরডি মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে। (বিস্তারিত)
চিকিৎসকদের বিরুদ্ধে এইচআইভি আক্রান্তদের অস্ত্রোপচারে অনীহা প্রকাশের অভিযোগ
জাফর সাদেক শিবলী আমারহেলথ (১৯ মার্চ, শনিবার): এইচআইভি পজিটিভ রোগীদের চিকিৎসা দিতে চান না সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। বিশেষ করে শৈল্য চিকিৎসকরা এইচআইভি আক্রান্তদের যেকোনো ধরনের অস্ত্রোপচারে অনীহা প্রকাশ করেন। ফলে জরুরি প্রয়োজনে অস্ত্রোপচার করতে না পারায় এইচআইভি আক্রান্ত রোগীরা আরো দ্রুত মৃত্যুর মুখে পতিত হয়। (বিস্তারিত)
দেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৮ জন- স্বাস্থ্যমন্ত্রী
আমারহেলথ (১৫মার্চ, বুধবার): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আফম রুহুল হক বলেছেন, দেশে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৮ জন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, প্রতিবছর নতুন করে আক্রান্ত এইচ আই ভি রোগীর তালিকা সংগ্রহ ও নির্ণয় করা হয়। দেশে এইচ আই ভি সংক্রমণের হার নিরূপণের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত ৮টি সেরোসার্ভিল্যান্স সম্পন্ন হয়েছে। (বিস্তারিত)
বাংলাদেশের ১ কোটি ৮০ লাখ মানুষ কিডনির বিভিন্ন জটিলতায় ভুগছেন।
আমারহেলথ ডেস্ক, ১৪ মার্চ : বাংলাদেশের ১ কোটি ৮০ লাখ মানুষ কিডনির বিভিন্ন জটিলতায় ভুগছেন। প্রতি বছর অন্তত ৪০ হাজার মানুষ মারা যাচ্ছেন কিডনি অকেজো হয়ে যাওয়ার কারণে।
বিশেষজ্ঞরা বলছেন, গত ১০ বছরে দেশে কিডনি রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। আর এ জন্য ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এবং নিয়ম না মেনে ওষুধ গ্রহণের প্রবণতাকে দায়ী করেছেন চিকিৎসকরা। (বিস্তারিত)
স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি’র গবেষণা প্রতিবেদন
তৃণমূল পর্যায়ে সরকারী স্বাস্থ্যসেবার করুণ অবস্থা
আমারহেলথ (০৬মার্চ, রবিবার): তৃণমূল পর্যায়ে সরকারী চিকিৎসক ও চিকিৎসাসেবার করুণ অবস্থা বিরাজ করছে। চিকিৎসা দেয়ার অবকাঠামো ও যন্ত্রপাতি নেই। সেবাদানকারীরা সময় মতো কর্মক্ষেত্রে হাজির হন না (বিস্তারিত)
অ্যাডভোকেসি সভায় বক্তারা
তামাকজাতদ্রব্য সম্পর্কে সচেতন করতে মোড়কে ছবিসহ সতর্কবাণী দেওয়া জরুরী
আমারহেলথ (০৬মার্চ, রবিবার): বিদ্যমান সিগারেটের মোড়কে লিখিত স্বাস্থ্যবিষয়ক সতর্কবাণী নিরক্ষর জনগোষ্ঠীর কোনো কাজে আসছে না। তাই দেশের বৃহৎ নিরক্ষর জনগোষ্ঠীকে তামাকজাতদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মোড়কে ছবিসহ সতর্কবাণী দেওয়া খুবই জরুরি। (বিস্তারিত)
১৪ মার্চ মধ্যরাত থেকে শুমারি শুরু
আমারহেলথ (০২মার্চ, বুধবার): এক দশক পর দেশে জনসংখ্যা ও বাসাবাড়ির তথ্য হালনাগাদ করতে শুমারি পরিচালনপ্রক্রিয়ায় বেশ কিছু নতুনত্ব এনেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পঞ্চম আদমশুমারি ও গৃহ গণনা থেকে প্রাপ্ত প্রত্যেক নাগরিকের তথ্য প্রথমবারের মতো আলাদাভাবে সংরক্ষণ করবে বিবিএস (বিস্তারিত)
জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস
বিশেষজ্ঞদের মতে ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্বিগুণ হবে
আমারহেলথ (২৮ফেব্রুয়ারী, সোমবার): ডায়াবেটিস হওয়ার কোন বয়স নেই। সব বয়সের মানুষই এখন এ রোগে আক্রান্ত হয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সচেতনতার অভাবে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। দেশে বর্তমানে ৬০ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে। আগামী ২০৩০ সালে তা বেড়ে দ্বিগুণেরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। (বিস্তারিত)
কর্মজীবী নারীদের মাসে ৩৫০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা দেয়া হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
আমারহেলথ (২৭ফেব্রুয়ারী, রবিবার): কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।
পোশাক শিল্পে কর্মরত নারীদের প্রতি মাসে ৩৫০ টাকা করে মাতৃত্বকালীন এ ভাতা দেয়া হবে। (বিস্তারিত)
এসিড সহিংসতার ঘটনা বাড়ছে
আমারহেলথ (২৬ফেব্রুয়ারী, শনিবার): দেশে প্রতি ৩ দিনে একটি এসিড সহিংসতার ঘটনা ঘটছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার কাজ ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান থাকলেও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। (বিস্তারিত)
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের প্রশিক্ষণ সহায়িকা চূড়ান্ত
আমারহেলথ (২৪ ফেব্রুয়ারী, বুধবার): কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের প্রশিক্ষণ সহায়িকা চূড়ান্ত হচ্ছে মঙ্গলবার। নিয়োগ কার্যক্রম সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সাড়ে ১৩ হাজার হেলথ কেয়ার প্রোভাইডারকে চিকিৎসাসেবা দানে দক্ষ করে তোলার জন্য এ উদ্যোগ নিয়েছে সরকার (বিস্তারিত)
১৫ মার্চ থেকে দেশে আদমশুমারি শুরু হচ্ছে
আমারহেলথ (১৭ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার): আগামী ১৫ মার্চ থেকে দেশে শুরু হচ্ছে আদমশুমারি। ৫ দিনব্যাপী আদম শুমারী চলবে ১৯ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় আরো জানানো হয় যে, বঙ্গোপসাগর এবং সুন্দরবনেও এবার আদমশুমারি কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য বিশেষ একটি দল কাজ শুরু করবে। (বিস্তারিত)
১৯তম জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ডের সমাপ্তি
আমারহেলথ (১২ ফেব্রুয়ারী, শনিবার): সারা দেশে ১৯তম জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ড আজ পালিত হয়েছে। বাংলাদেশকে পোলিও মুক্ত রাখতে এ দিবসটি সরকারি ভাবে পালন করা হয়। শূন্য থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। এ কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। (বিস্তারিত)
এইচএনপিএসপি’র বাস্তবায়ন কার্যক্রম স্থবির
জাফর সাদেক শিবলী
আমারহেলথ (১২ ফেব্রুয়ারী, শনিবার): স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী (এইচএনপিএসপি) নিয়ে বিপাকে পড়েছে সরকার। গত কয়েক বছরে দুর্নীতির জালে জড়িয়ে গতিহীন হয়ে পড়েছে প্রকল্পটি। এ প্রকল্পের ওপর আস্থা হারিয়ে ফেলেছে দাতাগোষ্ঠীও। এইচএনপিএসপি'র উদ্দেশ্য সফল হয়নি বলে অভিযোগ তুলেছেন বিশেষজ্ঞরা (বিস্তারিত) |