আমারহেলথ( ৯অক্টোবর, শনিবার): বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ৯ অক্টোর শনিবার 'মানসিক স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা : প্রয়োজন অব্যাহত ও সমন্বিত সেবা' শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সভাপতি অধ্যাপক ডা. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ডায়াবেটিস, হাঁপানি, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হৃদরোগে দীর্ঘদিন ভোগার ফলে রোগীদের মানসিক চাপ বেড়ে যায়। এর ফলে মানসিক রোগের আশঙ্কা বেড়ে যায়। যেহেতু এসব রোগের চিকিৎসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা করেন, তাই এসব রোগীর চিকিৎসার জন্য শারীরিক চিকিৎসা যেমন দরকার, তেমনি মানসিক চিকিৎসাও প্রয়োজন।
|