মাদকের সব ধরনের ব্যবহার বন্ধ করতে হবে। মাদক ব্যবহার, পাচার ও অন্যান্য সামাজিক অপকর্মের বিরুদ্ধে লড়াই দারিদ্র্য বিমোচনেরই অংশ।
২৬ জুন মাদক ব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ কথা বলেছেন।
বান কি মুন বলেন, ‘মাদকদ্রব্যই সকল সমস্যার মূল।’ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পাশাপাশি আমাদের মাদকের বিরুদ্ধে হাতে হাত রেখে লড়াই করতে হবে। এমডিজির অন্যতম লক্ষ এইচআইভি/এইডসের বিস্তার রোধ করা। এর বিস্তার ঘটে মাদক ব্যবহারের মধ্য দিয়ে। এ কারণেই মাদক গ্রহণ ও পাচার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁদের দেশের প্রতি ইঙ্গিতপূর্ণ আচরণ না করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। মাদক ব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট কারজাই বলেন, আমার দেশ মাদক সমস্যা রয়েছে। এটা আন্তর্জাতিক মহলের কাছ থেকে জানতে হবে না। মাফিয়া চক্র ও বিদেশিরা আমাদের দেশকে ব্যবহার করেই মাদক-বাণিজ্য করছে এটাও আমরা জানি। তবে এ নিয়ে আন্তর্জাতিক মহল, বিশেষ করে মধ্য এশিয়ার দেশগুলো আমাদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলুক এটা আমরা চাই না।
এএফপি অবলম্বনে জাফর সাদেক শিবলী। |