দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

ডব্লিউএইচওর নতুন ঘোষণা
মহামারীর পর্যায়ে পৌছাঁয়নি সোয়াইন ফ্লু
এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ এখনো বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেনি। বিশ্বস্বাস্থ্য সংস্থা গত বুধবার এ কথা জানায়। ২০০৯ সালের জুনে সোয়াইন ফ্লুর ব্যাপকতার সময় বিশ্বস্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছিল যে, সোয়াইন ফ্লু মহামারি আকার ধারণ করেছ। তবে বুধবার সংস্থাটি তার পূর্বের সে ঘোষণা থেকে সরে আসে। তারা বলেন, ঐ সময় সতর্কতার জন্য একটু বাড়িয়ে বলা হয়েছে।
তবে কোন কোন বিশেষজ্ঞ বিশ্বস্বাস্থ্য সংস্থার এ ঘোষণার প্রশংসা করেছেন। তাদের মতে, সংস্থাটির সতর্কতা অনুযায়ী এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেনি। তবে আশংঙ্কার কথা হলো যে কোনো সময় চরম আকার ধারণ করতে পারে মহামারি এই ভাইরাস।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, নতুন এই এইচ১এন১ ভাইরাসের প্রকোপে এখন পর্যন্ত প্রায় ১৬ হাজার মানুষ মারা গেছে এবং বিশ্বের প্রায় এক-দশমাংশ বা ৬০ কোটি মানুষ এত আক্রান্ত হয়েছে।
সোয়াইন ফ্লু ভাইরাস পর্যবেক্ষণে দেখা যায়, বিংশ শতাব্দির মহামারি ফ্লুতেই বিশ্বব্যাপী মারা যায় কয়েক কোটি লোক। অথচ
সাধারণ ঋতুনর্ভির ইনফ্লুয়েঞ্জায় প্রতিবছর সারা বিশ্বে প্রায় পাঁচ লাখ মানুষ মারা যায়। ১৯৫৭ ও ১৯৬৮ সালের প্রতিটি ফ্লুতে ১০ থেকে ২০ লাখ মানুষ মারা যায় এবং ১৯১৮ থেকে ১৯১৯ সালের ফ্লুতে  প্রায় পাঁচ কোটি মানুষের প্রাণহানি ঘটে।

-এএফপি অবলম্বনে জাফর সাদেক শিবলী