আমারহেলথ (২৮ অক্টোবর, বৃহস্পতিবার): সমাজ-কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের দেশের সুবর্ণ নাগরিক। সরকারি চাকরিতে তাদের বয়স সীমা বৃদ্ধি করা প্রয়োজন। প্রধানমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরির বয়সসীমা ৪০ বছর পর্যন্ত বৃদ্ধি করেছেন।
বৃহস্পতিবার সকালে জাতীয়
প্রেসক্লাবে বাংলাদেশ অরগানাইজেশন ফর ডিস্যাবল এডভান্সমেন্ট (বোডা) আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সম্পূর্ণ প্রবেশগম্য ওয়েবসাইটের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
বোডার চেয়ারম্যান সাইদুল হক সাইদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- বোডার নির্বাহি পরিচালক এম খলিলুর রহমান, এডিডির কান্ট্রি ডিরেক্টর মোশাররফ হোসেন প্রমুখ।
|