দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

লাল চালের ভাতে ডায়াবেটিসের ঝুঁকি কম

সাদা চালের ভাতে ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। বিপরীতে লাল চাল খাওয়ায় এ ঝুঁকি কমে যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ ব্যাপারে গবেষণা করে এ ফল পেয়েছেন।
গবেষকরা বলেছেন, খাদ্য তালিকায় লাল চালসহ আটার রুটিজাতীয় খাবার ও যব থাকলে তাতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি এক-তৃতীয়াংশ পর্যন্ত কমতে পারে বলে।
‘হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ’-এর কয়েকজন গবেষক তাদের গবেষণাপত্রে বলেছেন যে, প্রতি সপ্তাহে পাঁচ বেলা বা তারও বেশিবার সাদা চালের ভাত খেলে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ১৭ শতাংশ বাড়তে পারে।
গবেষকরা আরো বলেছেন যে, অন্যদিকে ১১ শতাংশ ঝুঁকি কমে সপ্তাহে দুই বেলা বা তারও বেশিবার লাল চালের ভাত খেলে।
গবেষণাটি পরিচালনার জন্য বিভিন্ন সময়ে প্রায় দুই লাখ মানুষের নানা তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের সাদা বা লাল চাল খাওয়ার পরিমাণ, শারীরিক অবস্থাসহ বেশ কয়েকটি বিষয় জানার জন্য প্রশ্নমালা তৈরি করা হয়েছিল। তার ভিত্তিতে গবেষক দল এ সিদ্ধান্তে পৌঁছেছে। গবেষণা দলের প্রধান ড. কুই সান জানান, নতুন এ গবেষণায় ডায়াবেটিসের সঙ্গে সাদা ও লাল চালের যোগ আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়েছে।
তিনি আরো বলেন, সাদা চাল রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। বাদামি চালে আঁশের পরিমাণ বেশি হওয়ায় এটি থেকে ধীরে ধীরে গ্লুকোজ নিঃসরিত হয়।
গবেষকদের ধারণা, সাদা চালের পরিবর্তে বাদামি চালসহ আটার রুটি, যব বা এর তৈরি খাবার এক-তৃতীয়াংশের বেশি ঝুঁকি কমায়।

বিবিসিঅবলম্বনে জাফর সাদেক শিবলী