দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যালস আমার বিনোদন বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার

অ্যাডভোকেসি সভায় বক্তারা

তামাকজাতদ্রব্য সম্পর্কে সচেতন করতে মোড়কে ছবিসহ সতর্কবাণী দেওয়া জরুরী

আমারহেলথ (০৬মার্চ, রবিবার): বিদ্যমান সিগারেটের মোড়কে লিখিত স্বাস্থ্যবিষয়ক সতর্কবাণী নিরক্ষর জনগোষ্ঠীর কোনো কাজে আসছে না। তাই দেশের বৃহৎ নিরক্ষর জনগোষ্ঠীকে তামাকজাতদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মোড়কে ছবিসহ সতর্কবাণী দেওয়া খুবই জরুরি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তামাকবিরোধী জোট এবং মাদকদ্রব্য ও নেশাবিরোধী কাউন্সিল (মানবিক) আয়োজিত 'তামাকজাতদ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের প্রয়োজনীয়তা' শীর্ষক অ্যাডভোকেসি সভায় বক্তারা এ কথা বলেন।
আমিনুল ইসলাম সুজনের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. রফিকুল ইসলাম মিলন। মানবিকের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ডা. মো. আনোয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার জনস্বাস্থ্য রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নানা কার্যক্রম নিয়েছে। প্যাকেটের গায়ে ছবিসহ সতর্কবাণী এখন সময়ের দাবি। নিরক্ষর জনগোষ্ঠীকে সচেতন করতে এটি কার্যকর উপায়। আইন সংশোধনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনের সুফল পৌঁছে দিতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে।